আমীর এজাজ খানের সুস্থতা কামনায় আমিরপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। অনুষ্ঠানে ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আলহাজ্ব আমীর এজাজ খানের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অমীয় পাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন শেখ, সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাহেল শেখ।
এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ এনায়েত ঢালী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাহফুজ শেখ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. বিল্লাল সরদার, মোহাম্মদ মোজাফফর খান, বাসারাত হোসেন, রফিক শেখ, আক্তার শেখ এবং জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আলহাজ্ব আমীর এজাজ খানের অসুস্থতার খবরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন।
পরে আলহাজ্ব আমীর এজাজ খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


