১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কাউখালীর নারী-পুরুষ উভয় দল রানার-আপ

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি জেলা পর্যায়ে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ কাউখালী থানা নারী ও পুরুষ কাবাডি দল উভয়েই রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা পর্যায়ের এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠে কাউখালীর নারী ও পুরুষ দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলায় প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে উভয় দলই রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের দল অংশগ্রহণ করে।
কাউখালী থানা নারী ও পুরুষ দলের এ সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠে রানার-আপ হওয়ায় দল দুটির খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।


