বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

রাঙামাটিতে গ্রেপ্তার লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মো. হারুন চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। লংগদু থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হারুন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হারুন চৌধুরী লংগদু থানার মামলা নম্বর-০৪, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫-এর আসামি। ওই মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩২৫, ৩৮০, ৪৩৬, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৪২৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার মৃত রহিম দাদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।