পতেঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু: অপর বন্ধু গুরতর আহত

চট্টগ্রাম থেকে হোসেন বাবলা:৬ আগস্ট পতেঙ্গা মুসলিমাবাদ রিং রোড এলাকায় বৃহস্পতিবার রাতে এই তিন বন্ধু মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরার পথে বেপরোয়ায় একটি দ্রুত গামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত শাহিন (২১),ইমন(২০) ।
অপর বন্ধু গুরতর আহত অনিক (২২) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম, বন্দর জোনের উপ-কমিশনার এবং পতেঙ্গা থানা পুলিশের ইনচার্জ দূর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজ খবর নেন বলে জানিয়েছেন থানা পুলিশ টিম।


