সোমবার, ১০ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

পেকুয়া উপজেলা জশনে জুলুছে ঈদ- এ মিলাদুন্নবী (দঃ)”র প্রস্তুতি সভা সম্পন্ন।

মোঃ আলী আজম, পেকুয়া

পেকুয়া উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি সভা ০৮/০৮/২৬ ইং পেকুয়া আলিয়া মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিষদের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন কাদেরী’র সঞ্চালনায়, জুলুছ উদযাপন পরিষদের প্রধান আহবায়ক- মুফতি মাও.মোঃ সিদ্দিক আকবর মেহেরী’র সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পেকুয়া উপজেলার ছাত্রসেনার সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম ও নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন মনিরুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-পবিত্র উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ ইউনুছ কাদেরী,বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন- প্রধান সমন্বয়ক জনাব মোঃ জয়নাল আবেদীন, পেকুয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও.মোঃ হাসান রব্বানী, পেকুয়া সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ জনাব মোঃ মুজিবুল হক চৌধুরী, উজানটিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ তৌহিদুল ইসলাম, পেকুয়া মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক- জনাব মোঃ জাকের হোছাইন,রাজাখালী ইউনিয়ন গাউসিয়ার সাধারণ সম্পাদক- জনাব মোঃ ফরিদুল আলম,মাও.মোঃ কহিনুল ইসলাম মজিদি,মোঃ আনছার উদ্দীন,মোঃ আব্দুর রহিম, হাফেজ মাহমুদুল করিম, মোঃ টুটুল চৌধুরী, মোঃ আজিজুর রহমান,মোঃ ওমর ফারুক প্রমুখ।এসময় বক্তারা বলেন- রাসূল করিম (দঃ) দুনিয়াতে না আসলে পৃথিবী সৃষ্টি হতো না। তার শুভ আগমন উপলক্ষে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে জুলুছ বের করে আনন্দ প্রকাশ করেন।তাই পেকুয়ার সর্বস্তরের মুসলমানগণ পবিত্র ১২ই রবিউল আউয়াল শান্তি পূর্ণ জুলুছে অংশ গ্রহণ করবে।