সোমবার, ১০ আগস্ট ২০২৬, ঢাকা

দুর্ঘটনা

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে স্মারকলিপি

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি:
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা মো. মনছুরুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম এবং এনসিপির লংগদু উপজেলা আহ্বায়ক রাকিব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকারকে দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করতে হবে।