বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে স্বর্ণটিলা, আসামবস্তিসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের বৈধতা যাচাই করা হয়।

বুধবার ( ১৬সেপ্টেম্বর) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আনুমানিক ২০০ থেকে ২৫০টি মোটরযান চেক করা হয়েছে। এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, বৈধতা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যাচাই করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।