কক্সবাজারের ঈদগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সেলিম উদ্দিন,কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পাবলিক লাইব্রেরি হল রুমে এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল।
সংবাদকর্মী মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় ও চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেলের সভাপতিত্বে এসময় জেলা জামায়াতের এসিসেটেন্ট সেক্রেটারী, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াত আমীন সলিম উল্লাহ জিহাদি, আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী, তমিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান,অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আবদুল্লাহ, সাংবাদিক শেফাইল উদ্দিন, নুরুল আমিন হেলালী, আতিকুর রহমান মানিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


