মাদারীপুরের রাজৈরে ২০০ মিটার পাকা রাস্তার চরম বেহাল দশা। যানবাহন চলাচলের অনুপুযোগী যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

রাজৈর (মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস,মাদারীপুর প্রতিনিধি, চ্যানেল কর্ণফুলী:
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের শিমুল তলা হইতে কদমবাড়ির জনবহুল রাস্তার পশ্চিম মহিষমারি নামক স্থানে প্রায় ২ শত মিটার রাস্তা সহ রাস্তার বিভিন্ন স্থানে চরম বেহাল দশা।জন ও যানবাহন চলাচলে ভীষণ দূর্ভোগ পোহাচ্ছে।এই রাস্তা টি হলো এলাকাবাসীর যাতায়াতের জন্য এক মাত্র রাস্তা,এই রাস্তা দিয়ে প্রতি দিন যাতায়াত করচ্ছে স্কুল, কলেজের অসংখ্য শিক্ষার্থী,তেমনি যাতায়াত করচ্ছে হাজার হাজার ,কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
এব্যাপারে এলাকাবাসীর পক্ষে, অসীম কুমার বিশ্বাস জানান, কিছু দিন পূর্বে লাগাতার বৃষ্টি – বাদলের কারনে পুকুর সংলগ্ন রাস্তার পাশের বড় রেন্ট্রিগাছ উপরে পড়ে যায় কারনে রাস্তাটির সিংহ ভাগ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে যার কারণে জন যান চলাচলে ভীষণ দূর্ভোগ পোহাচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। এব্যাপারে এলাকার চেয়ারম্যান ও মেম্বার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগত করা হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামত করা একান্ত প্রয়োজন।
ভূক্তভোগী একাধিক অটোরিকশা চালক জানান,এই রাস্তা দিয়ে প্রতি দিন অসংখ্য ভ্যান,অটো,টম মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে চলাচল করচ্ছে । রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচলে ভীষণভাবে ব্যাঘাত ঘটচ্ছ। এবং এর কারনে দূর্ঘটনাও ঘটচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার।
ওয়ান ব্যাংক কর্মকর্তা,প্রনব মন্ডল জানান , আমি ও আমার সহকর্মীরা এ রাস্তাটি দিয়ে যাতায়াত করি, রাস্তাটি এতই খারাপ জন ও যান চলাচলে একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোকসানা খায়রুননেছা জানান, আমি ঐ রাস্তা সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। এব্যাপারে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দ্রুত মেরামতের ব্যবস্থা নিচ্ছি।


