আগামীতে সংবিধান সংস্কারের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে: চিফ হুইপ

আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।


