মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

Uncategorized

লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি সভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ

নজরুল ইসলাম, লামা, বান্দরবান:
বান্দরবানের লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মাওলানা শফিউল আজিমকে সভাপতি এবং মো. নুরুল আবছার আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) লামা উপজেলার হোটেল আরামবাগের হলরুমে এ কাউন্সিল ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি আবুল হাসান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুফতি মুবাশ্বির বিন আযহার।

কাউন্সিলে হাততোলা ভোটের মাধ্যমে মাওলানা শফিউল আজিমকে পুনরায় সভাপতি এবং মো. নুরুল আবছার আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি মুফতি মুবাশ্বির বিন আযহার, সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ খোরশেদ আলম, প্রচার সম্পাদক মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা মো. হাসান, প্রশিক্ষণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ মাওলানা মুফিজুর রহমান।

কাউন্সিল ও শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।