গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী এখন পুলিশ হেফাজতে

পুলিশ জানায়, এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী বহিস্কার করলেও তার সংসদ সদস্য পদ এখনো বহাল থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাই ৪৮ ঘণ্টার মধ্যে কোর্টে হাজির করার কোনো বাধ্যবাধকতা নেই।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা সুরতহাল ও আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।


