আল্লাহর উপর ভরসা রেখে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন মোহাম্মদ আব্দুল আজিজ

ন্যাশনাল এনভায়রণমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এ সফরের উদ্দেশ্য হিসেবে তিনি জানান, ঢাকায় একটি এনজিওর প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ রয়েছে।
এ সাক্ষাতের মাধ্যমে সংগঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ঢাকার উদ্দেশ্যে যাত্রার আগে মোহাম্মদ আব্দুল আজিজ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁর সফরকে সফল, নিরাপদ ও কল্যাণময় করেন এবং মানুষের জন্য ভালো কিছু করার তাওফিক দান করেন।
তিনি তাঁর এই সফরের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


