লামা পৌরসভায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উদ্বোধন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির আওতায় বান্দরবানের লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) লামা পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলার উপ-পরিচালক (ভাঃ) জনাব এস.এম. মনজুরুল হক।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী জনাব আবু হানিফ। এছাড়াও লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে লামা পৌরসভা চত্বরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


