রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

প্রযুক্তি

রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল

নুর মুহাম্মদ, কক্সবাজার:রামুতে উপজেলা ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১আগষ্ট) সকাল ১০টায় রামুর অভিজাত কমিউনিটি সেন্টার সম্রাট কনভেশন হলে তেচ্ছিপুলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাচারিং ওনার্স অ্যাসোসিয়েশন এর মহাসচিব মমিন উল্লাহ খাঁন।

সভায় উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাচারিং ওনার্স অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাচারিং ওনার্স অ্যাসোসিয়েশন এর যুগ্ম-মহাসচিব কে, এম আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট সৈয়দ মোঃ শাহেদ উল্লাহ, সদস্য মোঃ রেহান উদ্দিন।

কক্সবাজা জেলা ব্রিকস ম্যানুফ্যাচারিং ওনার্স অ্যাসোসিয়েশন এর আহবায়ক বি, কে আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম কোম্পানী, জামাল উদ্দিন কোম্পানী, ফরিদুল আলম কোম্পানী, এডভোকেট সেলিম উল্লাহ কোম্পানী, রেজাউল করিম, আহাম্মদ কামাল, মোহাম্মদ সালেক হোছন, জাহাঙ্গীর আলম, মোঃ এখলাছ মিয়া, হোছাইন আলী, মোস্তাক আহামেদ, ছৈয়দ হোসেন বাবুল, আমিনুল করিম, মোঃ আরিফুর রহমান, মোঃ কলিম উল্লাহ, নুরুল হক, জাহাঙ্গীর আলম, নার্গিস সুলাতানা, সিরাজুল মোস্তফা প্রমূখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে রফিকুল ইসলাম কোম্পানীকে সভাপতি ও জামাল উদ্দিন কোম্পানীকে সাধারণ সম্পাদক এবং মোস্তাক আহাম্মদ, ছৈয়দ হোসেন বাবুল কে উপদেষ্ঠা করে ২১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা ব্রিকস ম্যানুফ্যাচারিং ওনার্স অ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়।