রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

Uncategorized

লংগদু স্টুডেন্টস ফোরামের নতুন কমিটির প্রথম আলোচনাসভা অনুষ্ঠিত।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

লংগদু স্টুডেন্টস ফোরামের নবগঠিত ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনাসভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে লংগদু স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. নুরুল আলম বলেন, লংগদু উপজেলার শিক্ষার্থীদের পাশে অতীতের মতো ভবিষ্যতেও লংগদু স্টুডেন্টস ফোরাম সর্বদা থাকবে। শিক্ষার্থীদের শিক্ষা, মানবিক সহায়তা, দিকনির্দেশনা এবং যেকোনো যৌক্তিক প্রয়োজনে সংগঠন আন্তরিকভাবে কাজ করবে। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক ছাত্রসমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা চাই লংগদুর প্রতিটি শিক্ষার্থী এই সংগঠনের মাধ্যমে সহযোগিতা, অনুপ্রেরণা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ লাভ করুক।

তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। লংগদুর শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান। এ সময় স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম ও ইব্রাহীম রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি লংগদুর শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ও ফলপ্রসূ কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেন।