রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

জাতীয়

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসি সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা অর্জন করেছেন।

২০২৬ সালের জুন-জুলাই মাসে সর্বোচ্চ পরিমাণ মাদক উদ্ধার এবং সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

এই অর্জন শুধু ওসি মোহাম্মদ আলীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কক্সবাজার জেলা পুলিশের জন্যও একটি গৌরবের বিষয়। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাঁর নেতৃত্ব ও নিষ্ঠা প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে তাঁর এ ধরনের সফলতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।