হালিশহরে ক্যারেট কারখানায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি ক্যারেট কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (রাত) আনুমানিক ৮টা ৫৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দ্রুত ঘটনাস্থলে যান ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ২৬ নম্বর হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. সাইফুদ্দিন এবং জাতীয় ছাত্রশক্তির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম মুখ্য সংগঠক তাওসিফ বিন রাফিক।
পরবর্তীতে ১১ দলীয় জোটের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন জোটের নেতৃবৃন্দ।


