বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ–

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর আশেকী, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে ধৈর্য ধারণ করে একে অপরের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।


