জাতীয় সংসদে পাস হয়েছে গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলো বহুল আলোচিত বিল দুটি।
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’-বিলটি উত্থাপন করে অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজারকে আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সংশোধন অত্যন্ত জরুরি।
এর আগে বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সদস্য রুমিন ফারহানা পুঁজিবাজার লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি এবং বিরোধী দলের অন্যান্য সদস্যরা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

