বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ঢাকা

অপরাধ

রামুতে ইয়াবা পাচার ও সেবন প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরী

কক্সবাজারের রামুতে ইয়াবা পাচার ও সেবন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া।

তিনি বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। ইয়াবার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ওসি মনিরুল ইসলাম ভূইঁয়া আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই ইয়াবা পাচার ও সেবন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।