রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

লাইফস্টাইল

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানে ‘সোশ্যাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলেন চ্যানেল কর্ণফুলীর কক্সবাজার প্রতিনিধি নুর মোহাম্মদ।

নুর মোহাম্মদ,কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সোশ্যাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন চ্যানেল কর্ণফুলীর কক্সবাজার প্রতিনিধি নুর মোহাম্মদ।
সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে ডিএসকে, কেএনএইচ ও বিএমজেড অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকরা জানান, সমাজে বিভেদ ও বৈষম্য দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সম্প্রীতির পরিবেশ তৈরিতে যারা ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা দেওয়া হচ্ছে।

‘সোশ্যাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করায় সাংবাদিক নুর মোহাম্মদকে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে।

সাংবাদিক নুর মোহাম্মদ বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিকতার পক্ষে কাজ করা সবার দায়িত্ব। এ সম্মাননা তার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণ ও সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।