রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশা’: প্রণোদনা পেয়ে মুখে হাসির ঝিলিক

সেলিম উদ্দিন, কক্সবাজার।

দুর্যোগে বিপর্যস্ত ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এক মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারী এনজিও সংস্থা আশা। সংস্থাটির উদ্যোগে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়ন ব্রাঞ্চে এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে প্রায় ২ হাজার ৬শ নারী-পুরুষের মাঝে এ অর্থ বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মন্জুর,
তিনি তাঁর বক্তব্যে বলেন, এলাকার প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ ও দুর্যোগ কবলিত মানুষের জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত প্রয়াস প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মূল চাবিকাঠি হিসেবে কাজ করছে।

এসময় আশা রিজিওনাল ম্যানেজার শিবু দাশ সিংহ,খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল আলম, খুটাখালী ব্রাঞ্চ ম্যানেজার পার্থ প্রতীম শীল, সহকারী ম্যানেজার অনুরুপ সিকদার, অফিস সহকারী সালামত উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্টানে খুটাখালী ব্রাঞ্চের প্রায় ২ হাজার ৬ শ নারী- পুরুষ সদস্যদের মাঝে আর্থিক সহায়তা তুলে দিয়ে বক্তারা আশার এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।