রামুর ঈদগড়ের জোড়া খুনের পলাতক আসামীসহ দুইজন আটক

নুর মুহাম্মদ, কক্সবাজার:
ঈদগড় পুলিশের অভিযানে জোড়া খুনের পলাতক আসামী দেলোয়ার সহ ২ জনকে আটক করা হয়।
জানা যায়, ঈদগড় পুলিশের ইনচার্জ এস আই খোরশেদ আলম ও এএসআই জহিরসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে তাদেরকে আটক করা হয়।
ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এস আই খুরশেদ আলম জানান, বৌঘাট উপরেরখীল এলাকার আলোচিত জোড়া খুনের পলাতক আসামী দেলোয়ারসহ বাইশারী এলাকার রুহুলকে রবিবার ৪ অক্টোবর আটক করে পুলিশ।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।


