সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

রামুর ঈদগড়ের জোড়া খুনের পলাতক আসামীসহ দুইজন আটক

নুর মুহাম্মদ, কক্সবাজার:
‎ঈদগড় পুলিশের অভিযানে জোড়া খুনের পলাতক আসামী দেলোয়ার সহ ২ জনকে আটক করা হয়।
‎
‎জানা যায়, ঈদগড় পুলিশের ইনচার্জ এস আই খোরশেদ আলম ও এএসআই জহিরসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে তাদেরকে আটক করা হয়।
‎
‎ ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এস আই খুরশেদ আলম জানান, বৌঘাট উপরেরখীল এলাকার আলোচিত জোড়া খুনের পলাতক আসামী দেলোয়ারসহ বাইশারী এলাকার রুহুলকে রবিবার ৪ অক্টোবর আটক করে পুলিশ।
‎
‎তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।