কাউখালীতে সিরাত পাঠ প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব ‘খ’ বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করল পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা

মোহাম্মদ মামুন-কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির কাউখালীতে কিশোর কণ্ঠ ফোরামের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব অর্জন করেছে পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতার ‘খ’ বিভাগে অংশগ্রহণ করে একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে।
২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার কাউখালী উপজেলার ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসার হলরুমে কিশোর কণ্ঠ ফোরাম কাউখালী থানা শাখার উদ্যোগে এ সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য দেখিয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। এতে মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং তাঁর সুন্নাহ অনুসরণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।


