শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ঢাকা

অর্থনীতি

ভোলাহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!!

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ যথাযথভাবে পালনে শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

এলক্ষ্যে “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতায় উন্নয়ন” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক মো তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।