বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ২১শে সেপ্টেম্বর সোমবার বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত মেরেডিয়ান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি-৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ এবং জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ।

সভায় আরো উপস্থিত ছিলেন ক্লাব অ্যাডভাইজার লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফ
ক্লাব ডিরেক্টর লায়ন একরামুল হক ভূঁইয়া ও লায়ন লোকপ্রিয় এমজেএফ, আই‌পি‌পি লায়ন নুরুল আকবর কাজল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সেক্রেটারি লায়ন অজয় কুমার বড়ুয়া এমজেএফ, ক্লাব ট্রেজারার লায়ন সুমন বড়ুয়া,
ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন আমিনুর রহমান মনু, জয়েন্ট সেক্রেটারি লায়ন উম্মে হাবিবা, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লায়ন মোঃ আবুল কালাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লিও ডি‌স্ট্রিক্ট প্রে‌সি‌ডেন্ট লিও হোসেন মোঃ ইমরান নিকসন,
লিও ক্লাব প্রে‌সি‌ডেন্ট লিও আবদুল্লাহ জাহের নাজিব এবং লিও ক্লাব সে‌ক্রেটারী লিও এস. এম. রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ বলেন,
লায়ন্স ইন্টারন্যাশনাল আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। তিনি তার বক্তব্য আরো যোগ করেন, অক্টোবর মাস লায়ন্স সেবামূলক কার্যক্রমের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ মাসে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিটের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সভায় লায়নিজমের মানবিক ও সেবামূলক আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক ও সমাজকর্মী লায়ন মোঃ আবুল কালামকে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ আনুষ্ঠানিকভাবে তাকে লায়ন্স পিন পরিয়ে দেন এবং ক্লাবে স্বাগত ও অভিনন্দন জানান। সভায় ক্লাবের চলমান ও ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রম, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং অক্টোবর সার্ভিস মাসে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।