বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

অর্থনীতি

তেলের মূল্য বৃদ্ধি করা যাবে না: মূল্য বাড়লে সবকিছুর দাম বাড়বে —এইচআরএফ চ্যানেল, কর্ণফুলী সিটিজি টাইমসের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ

তেলের মূল্য কোনো অবস্থাতেই বৃদ্ধি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন এইচআরএফ চ্যানেল ও কর্ণফুলী সিটিজি টাইমসের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। তিনি বলেন, তেলের মূল্য বৃদ্ধি করা হলে তা হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল। কারণ তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়বে দেশের সার্বিক অর্থনীতিতে।

মো. আব্দুল আজিজ বলেন, তেলের মূল্য বৃদ্ধি পেলে পরিবহন ব্যয় বেড়ে যাবে। এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দামে। একই সঙ্গে দেশের বিভিন্ন নির্মাণকাজের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

তিনি আরও বলেন, তেলের মূল্য বৃদ্ধির ফলে উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয়ও বৃদ্ধি পাবে। এতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। ফলে তেলের মূল্য বৃদ্ধি শুধু সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে না, দেশের উন্নয়ন কর্মকাণ্ডেও এর প্রভাব পড়তে পারে।

মো. আব্দুল আজিজ বলেন, “তেলের মূল্য কোনো অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না। যদি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে তা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো হবে। কারণ এর প্রভাব পড়বে প্রতিটি খাতে এবং দেশের সামগ্রিক ব্যয় বেড়ে যাবে।”

তিনি দেশের স্বার্থে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে এর বহুমুখী অর্থনৈতিক প্রভাব বিবেচনা করার আহ্বান জানান।