বেতবুনিয়ায় অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট অতিরিক্ত ভাড়া আদায় করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা

মোহাম্মদ মামুন | কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কাউখালী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেতবুনিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সিএনজি অটোরিকশায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত ভাড়া মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, বেতবুনিয়া থেকে বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। প্রশাসনের এমন তদারকিকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


