খুলনায় জনপ্রশাসন সচিবের সঙ্গে মতবিনিময় সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

ফাহিম ইসলাম:খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব *মোঃ কামরুজ্জামান চৌধুরী। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) **মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা)*, অতিরিক্ত ডিআইজি (খুলনা রেঞ্জ), জেলা প্রশাসক, খুলনা জেলার পুলিশ সুপারসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্য, বিদ্যুৎ, বৃক্ষরোপণ, কৃষি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ খুলনা মহানগরীতে সংঘটিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আদালতে আসামিদের জবানবন্দি, মাদকরুট চিহ্নিতকরণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে কেএমপির বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, *“মাদক যে পরিবারের একজন সদস্যকে গ্রাস করে, সেই পরিবার একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই পরিবারে সুখ-শান্তি বলতে আর কিছু থাকে না। বিষয়টি অনুধাবন করে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।”*
তিনি আরও বলেন, খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কেএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।


