ঈদগাঁওয়ে ২ মাস ধরে যুব-মানবিক ফাউন্ডেশনের ফ্রি খাবার বিতরণ

সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিগত ২ মাস ধরে অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে যুব-মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শুক্রবার ৮ম বারের মতো ফ্রি খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, দিনমজুর, পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মনির আহমদ জানান, মানবিক এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুধার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া এবং সমাজে সহমর্মিতার সংস্কৃতি গড়ে তোলা।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও ব্যাপক পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।
এই উদ্যোগটি নিয়মিতভাবে চলমান থাকুক। এজন্য সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের আন্তরিক সহযোগিতার আহবান জানান তিনি।
স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।


