ঈদগাঁওয়ে ছিনতাই মামলার ২ আসামি গ্রেফতার

সেলিম উদ্দীন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ ছিনতাই মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে। ২৯ জুলাই মধ্যরাতে শিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফারুক মিয় ও মোঃ সাজ্জাদ প্রঃ আব্বুইয়া নামের ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা (মামলা নং-১২/৯৪) রুজু হয়। মামলার অভিযোগে বলা হয়, বাদী
রহিম উদ্দিন (২৮) উপজেলার শিয়াপাড়া এলাকায় রাত সাড়ে ১২ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বসতবাড়ীর সামনে পৌঁছালে আসামি ফারুক মিয়া, মোঃ সাজ্জাদ প্রঃ আব্বুইয়াসহ পলাতক আসামিরা রহিমকে গতিরোধ করে মারধর করেন। এসময় তার সাথে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেন। তারা হলেন উপজেলার মধ্যম শিয়াপাড়া গ্রামের মৃত আলী মিয়ার পুত্র ফারুক মিয়া ও দরগাহপাড়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র মোঃ সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটির প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


