রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়া থেকে কিশোর নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর আরাফাত উল ইসলাম সানি আর বাসায় ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তির পরিচয়:
নাম: আরাফাত উল ইসলাম সানি
পিতা: মোহাম্মদ ইউছুপ আলী
ঠিকানা: চান্দাঁপুকুর পাড়, ৬ নম্বর ওয়ার্ড, বাকলিয়া (থানা: চাঁদগাঁও), চট্টগ্রাম।

এ ঘটনায় চাঁদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১৮৫৬।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি আরাফাত উল ইসলাম সানির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করুন।

যোগাযোগ: ০১৭৬৪-৭৮৮৩৮০

পরিবারের ভাষ্য, একটি ফোনকল বা একটি শেয়ারও একজন নিখোঁজ সন্তানকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সংবাদটি সর্বোচ্চ শেয়ার করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।