লংগদু স্টুডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব: সভাপতি নুরুল, সম্পাদক রাকিব, সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলার শিক্ষার্থীদের অন্যতম সামাজিক ও শিক্ষাবিষয়ক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘লংগদু স্টুডেন্টস ফোরাম’-এর ২০২৬-২৭ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য সর্বমোট ১১৫ সদস্যবিশিষ্ট এই বিশাল ও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কালাপাকুজ্জা ইউনিয়নের কৃতী সন্তান মোহাম্মদ নুরুল আলম।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাইনীমুখ ইউনিয়নের সন্তান মোহাম্মদ রাকিবুল হাসান।
এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও কালাপাকুজ্জার সন্তান মোহাম্মদ শুক্কুর আলী।
সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জানান, উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সামাজিক-মানবিক কর্মকাণ্ডকে বেগবান করতেই এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


