রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

রাঙ্গামাটিতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটিতে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গামাটি শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে পুলিশ সূত্রে আরও জানা যায়, একই মামলায় এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরী গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন