রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

নৈতিকতা ও তাকওয়ার ভিত্তিতে শ্রমিক নেতৃত্ব গড়তে হবে : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, নৈতিকতা, সততা ও আল্লাহভীতির ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বই শ্রমিক সমাজের আস্থা অর্জন করতে পারে। ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই আদর্শবান ও দায়িত্বশীল কর্মী তৈরি সম্ভব।

তিনি আজ‌ বাংলাদেশ‌ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দগাঁও থানা আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, বর্তমান সময়ে নানা ধরনের নৈতিক অবক্ষয়, অন্যায় ও বিভ্রান্তির মধ্যেও একজন কর্মীকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, আত্মসংযম ও চরিত্র গঠনের মাধ্যমে ব্যক্তি নিজেকে যেমন উন্নত করবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তনের ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রতিটি কর্মীকে সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় এতে আলোচনা পেশ করেন নগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইল, নগর ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, বাকলিয়া থানা জামায়াতের আমির আলতাফ উদ্দিন এবং মহানগরের সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন হিরো, শ্রমিকনেতা মো. সেলিমুল হক, মোহাম্মদ ইসহাক, তৌহিদুল ইসলাম, নুরুল আজিম, মিজানুর রহমান, আক্তারুল ইসলাম, মোহাম্মদ মাসুদ, আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, নিজাম উদ্দিন আকাশ, নুর উদ্দিন, মো. সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।