সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ হজযাত্রী, মৃত্যু ৪

পবিত্র হজ পালনের উদ্দেশে গত রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি।
এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ছাড়া বাকি ৩ জন স্বাভাবিকভাবে মারা গেছেন। হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
বুলেটিন থেকে আরও জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছে ২৮৫০ জন। এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছে ৬৯২২টি।

